কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০১:২৪ AM
জাতীয় বীজ বোর্ডের অনুমোদন পেল ব্রি ধান১১৫(ব্রি উদ্ভাবিত বাংলাদেশের প্রথম ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উচ্চ ফলনশীল কালো চালের বোরো ধানের জাত)
কন্টেন্ট: পাতা
আলহামদুল্লাহ। জাতীয় বীজ বোর্ডের ১১৫তম সভায় অনুমোদন পেল ব্রি উদ্ভাবিত বাংলাদেশের প্রথম ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উচ্চ ফলনশীল কালো চালের বোরো ধানের জাত ব্রি ধান১১৫। এ জাতের গড় ফলন হেক্টর প্রতি ৭.৪ টন এবং জীবন কাল ১৪০-১৪২ দিন। ধানের দানার রং কালো এবং ধানের দানায় ভিটামিন ই এর পরিমান ১৪.৯৮ মিলিগ্রাম/কেজি।ভিটামিন ই একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে, কোষকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি ত্বক ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে, হৃদরোগ ঝুঁকি কমায়, চোখ ভালো রাখে এবং অকাল বার্ধক্য রোধে কার্যকরী ভূমিকা রাখে।